জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ নভেম্বর ২০১৯ । আপডেট ১৭:৫২
জামালপুর শহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
জামালপুর জিআরটি থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত জানান, শহরের শেখেরভিটা রেলক্রসিং এলাকায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

