১২ নভেম্বর : উপকূলবাসীর সেই ভয়ার্ত স্মৃতি এখন কাঁদায়

১২ নভেম্বর : উপকূলবাসীর সেই ভয়ার্ত স্মৃতি এখন কাঁদায়

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১২ঃ১৭

১৯৭০ সালের ১২ নভেম্বর। সেদিন রেডিওতে বারবার ১০ নম্বর মহাবিপদ সংকেতের খবর প্রচার করা হয়েছিল। কিন্তু তখন গরীব উপকূলবাসীর কাছে পর্যাপ্ত রেডিও না থাকায় অধিকাংশ মানুষই খবরটি জানতে পারেনি। সেদিন সকাল থেকেই গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি ছিল। সন্ধ্যায় হালকা বাতাস শুরু হয়। উপকূলবাসী তখন সামান্য অনুমান করতে পারেনি তারা তাদের জীবনের কোন সংকটময় পরিস্থিতির দিকে যাচ্ছে। গভীর রাতে ভয়াল থাবায় সব লন্ডভন্ড করে দেয় ‘ভোলা সাইক্লোন’। সেই রাতে ‘ভোলা সাইক্লোন’ নামক মহাপ্রলয়ংকারী ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ২২২ কিলোমিটার গতিবেগে লক্ষ্মীপুরসহ উপকূলীয় জেলা গুলোতে আঘাত হানে। ঝড় আর পাহাড়সম ¯স্রোতে লন্ডভন্ড হয়ে যায় উপকূল। যার স্মৃতি উপকূলবাসীকে এখনও কাঁদায়।

ভোলা সাইক্লোনের তান্ডবে লক্ষ্মীপুরের মেঘনা উপকূলীয় রামগতি ও কমলনগর এলাকায় প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ হারায়। মেঘনা ও ভুলুয়া নদীর উপকূলীয় চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ৮ থেকে ১০ ফুট পানির নিচে তলিয়ে যায়। ‌স্রোতে ভেসে যায় নারী শিশু ও বৃদ্ধসহ অসংখ্য মানুষ। দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা উপকূলীয় চরআবদুল্লাহ, কমলনগরের ভুলুয়ানদী উপকূলীয় চরকাদিরাসহ নোয়াখালীর হাতিয়া, ভোলা, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় এটি হানা দেয়। চারিদিকে লাশ আর লাশ, লাশের গন্ধে মানুষ কাছে যেতে পারেনি। জলোচ্ছ্বাসের কারণে মাটি দেয়া যায়নি মৃত মানুষগুলোকে। সেদিনের ঘটনায় প্রায় ১০ লাখের মতো মানুষ মারা গেলেও ঝড়ের ৩দিন পর তৎকালীন পাকিস্তান সরকার বিশ্বের দরবারে ঘূর্ণিঝড়টিকে তুচ্ছ প্রমাণের জন্য ৫ লাখ মৃত বলে প্রচার করেছিল।

এদিকে ১২ নভেম্বর এলেই নির্দিষ্ট কিছু সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটিকে পালন করে। মিলাদ মাহফিল, কোরআনখানী ও নিহতদের স্মরণে স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কিন্তু এত বড় একটি ঘটনা রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হয় না। যে কারণে এ দিনটিকে ‘উপকূল দিবস’ করার দাবি উঠেছে। প্রতি বছরের ন্যায় এবারও লক্ষ্মীপুর সরকারি কলেজ, রায়পুর, রামগতি ও কমলনগরে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘উপকূল দিবস’ বাস্তবায়নের দাবিতে র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading