ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১২ঃ১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি এ মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে এবং তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।

গত রাত ৩টার দিকে ব্রাক্ষ্মণবাড়িয়ার মন্দবাগে যাত্রীবাহী দুটি ট্রেনের মধ্যে মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত ও আরো অনেকে আহত হয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading