বিসিসিআই’র পূর্ণকালীন প্রেসিডেন্ট হবেন গাঙ্গুলী!
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৮
১০ মাসের জন্য ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গাঙ্গুলী। তবে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে তার ১০ মাসের মেয়াদকাল খুবই কম। কিন্তু এর মধ্যেই গুঞ্জন উঠেছে ১০ মাস নয়, পূর্ণ তিন বছরই প্রেসিডেন্টের পদে থাকতে পারেন সৌরভ। বিসিসিআইয়ের আসছে বোর্ড সভাতেই সংবিধান সংশোধন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানা যায়। আগামী এক ডিসেম্বর মুম্বাইয়ে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাধারণ সভা। সেখানেই হয়তো পরিষ্কার হয়ে যাবে সৌরভের মেয়াদ কতদিনের। অবশ্য বোর্ড একটি সূত্র থেকে জানা যায়, আগামী তিন বছর সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট ও জয় শাহকে সেক্রেটারি পদে বহাল রাখার সুপারিশ করা হবে। সৌরভ বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসে ইতোমধ্যেই একের পর এক দুর্দান্ত সিদ্ধান্ত নিচ্ছেন। ইন্ডিয়াসহ উপমহাদেশে প্রথমবার দিবা-রাত্রির টেস্ট ম্যাচ চালু করছেন। যেখানে ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া-বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টটি গোলাপি বল গড়াবে।

