প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলে জনগণ ক্ষমা করবে না – সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলে জনগণ ক্ষমা করবে না – সেতুমন্ত্রী

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:২৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করলে জনগণ কাউকে ক্ষমা করবে না। বাংলাদেশে শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেত্রী। বঙ্গবন্ধু ও তাকে নিয়ে কটাক্ষ করলে বাংলাদেশের বহু মানুষের অনুভূতিকে কটাক্ষ করা হয়। তাকে কটাক্ষ করলে জনগণ কাউকে ক্ষমা করবে না।’ ওবায়দুল কাদের গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মশিউর রহমান রাঙ্গাঁকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা ও নূর হোসেনকে নিয়ে কেউ কেউ কটাক্ষ করছেন। এ ধরনের কটাক্ষ রাজনৈতিক অনুভূতিতে আঘাত করে। অনেকেই শেখ হাসিনা সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। এরকম বক্তব্য সহ্য করা হবে না। এ রকম কটাক্ষ রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে। এর আগে গত রবিবার রাঙ্গাঁ নূর হোসেনকে ইয়াবাখোর, ফেন্সিডিলখোর বলার পাশাপাশি আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘স্বৈরশাসক’ বলেও মন্তব্য করেন। এ ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার পর মঙ্গলবার আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন রাঙ্গাঁ।  ওবায়দুল কাদের বলেন, নূর হোসেনের গণতন্ত্রের সংগ্রাম সম্পর্কে দেশ ও জাতি জানে। নূর হোসেনের প্রতিও কেউ কেউ আজকে বিরূপ মন্তব্য করেন। আমাদের নেত্রীর বদৌলতে যারা রাজনীতিতে অক্সিজেন পেয়েছেন, তারা নেত্রীকেও কটাক্ষ করেন। কথা মুখ থেকে ফসকে গেলে মুখে আর ফিরে আসে না। যত দুঃখ প্রকাশ করা হোক, যতই অ্যাপোলাইজ করা হোক এ ধরণের দায়িত্বহীন মন্তব্য, কটাক্ষ আমাদের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading