পিপলস চয়েজ অ্যাওয়ার্ড সেরা ছবি অ্যাভেঞ্জার্স: এন্ড গেম
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল পিপলস চয়েজ অ্যাওয়ার্ডের ৪৫তম আসর। সানতা মনিকার বারকার হ্যাঙ্গার-এ আয়োজিত গত রবিবার (১০ নভেম্বর) রাতে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ব সেছিল তারকাদের মেলা।
২০১৯ সালের সেরাদের পুরস্কৃত করা হয়েছে এই অনুষ্ঠানে। এবছর সবচেয়ে বেশি পুরষ্কার জিতেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’। সেই সঙ্গে সেরা ছবির পুরস্কারও ঘরে তুলেছে ছবিটি।
এবছরের পুরস্কার জয়ীদের তালিকা: সেরা ছবি: অ্যাভেঞ্জার্স: এন্ড গেম, সেরা কমেডি ছবি: মার্ডার মিস্ট্রি, সেরা অ্যাকশন ছবি: অ্যাভেঞ্জার্স: এন্ড গেম, সেরা ড্রামা ছবি: আফটার, সেরা ফ্যামিলি ছবি: আলাদিন, সেরা অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (অ্যাভেঞ্জার্স: এন্ড গেম), সেরা অভিনেত্রী: জেনডায়া (স্পাইডারম্যান: ফার ফ্রম হোম), সেরা ড্রামা ছবির তারকা: কোল স্প্রাউস (ফাইভ ফিট অ্যাপার্ট), সেরা কমেডি ছবির তারকা: নোয়াহ সেনটিনো (দ্য পারফেক্ট ডেট), সেরা অ্যাকশন ছবির তারকা: টম হল্যান্ড (স্পাইডারম্যান: ফার ফ্রম হোম), সেরা অ্যানিমেটেড ছবির তারকা: বিয়ন্স (দ্য লায়ন কিং), সেরা শো: স্ট্রেনজার থিংস, সেরা ড্রামা শো: স্ট্রেনজার থিংস, সেরা কমেডি শো: দ্য বিগ ব্যাং থিওরি, সেরা রিয়্যালিটি শো: কিপিং আপ উইথ দ্য কার্দেশিয়ানস, সেরা কম্পিটিশন শো: আমেরিকাস গট ট্যালেন্ট, সেরা টিভি অভিনেতা: কোল স্প্রাউস (রিভারডেল), সেরা টিভি অভিনেত্রী: মিল্লি ববি ব্রাউন (স্ট্রেনজার থিংস), সেরা টিভি ড্রামা তারকা: জেনডায়া (ইউফোরিয়া), সেরা কমেডি টিভি তারকা: ক্রিশ্চেন বেল (দ্য গুড প্লেস), ডে টাইম টিক শো: দ্য এলেন ডেজেনারস শো, রিয়্যালিটি স্টার: কোহল কার্দেশিয়ান (কিপিং আপ উইথ দ্য কার্দেশিয়ানস), সেরা সাইন্স ফিকশন/ফ্যান্টাসি শো: শ্যাডোহান্টার্স, সেরা গান: সেনোরিটা (ক্যামিলা কাবেলো), সেরা অ্যালবাম: লাভার (টেইলর সুইফট) ও সেরা মিউজিক ভিডিও: কিল দিস লাভ (ব্ল্যাকপিংক)।

