ডুবন্ত ভেনিস

ডুবন্ত ভেনিস

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১৬ঃ১০

বন্যার পানি থৈ থৈ করছে ইতালির লেগুন সিটি ভেনিসে এখন। এখন পাঁচ ফুট উঁচু ঢেউয়ে তলিয়ে যাচ্ছে বিশ্বজুড়ে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় এ নগরী । লাখ লাখ ইউরো খরচ করেও সরকার এ সংকটের সমাধান করতে পারছে না। তাই পানিবন্দি অবস্থা থেকেও স্থানীয় বাসিন্দাদের মুক্তি নেই।

বন্যার পানিতে তলিয়ে গেছে ভেনিসের বেশিরভাগ সড়ক। ওই পানি মাড়িয়েই চলতে হচ্ছে নগরবাসীদের।

বন্যার পানিতে তলিয়ে গেছে ভেনিসের বেশিরভাগ সড়ক। ওই পানি মাড়িয়েই চলতে হচ্ছে নগরবাসীদের।বন্যার পানির কারণে বিখ্যাত সেন্ট মার্কস স্কয়ার শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়। তৃতীয়দিনের মত বন্ধ আছে সব স্কুল। নগরীর ওয়াটারবাস সার্ভিসও বন্ধ।

ভেনিসে বন্যার পানি দোকান-পাঠ এবং বাড়ি ঘরেও ঢুকে গেছে।

ভেনিসে বন্যার পানি দোকান-পাঠ এবং বাড়ি ঘরেও ঢুকে গেছে।নগরীর জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে বিবিসি জানায়, গত মঙ্গলবার ১৮৭ সেন্টিমিটার উঁচু ঢেউ আঘাত হানে। যা গত অর্ধশতব্দীর মধ্যে আঘাত হানা সবচেয়ে উঁচু ঢেউ।

ভেনিসের ৮০ শতাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।

ভেনিসের ৮০ শতাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।এর আগে ১৯৬৬ সালে জোয়ারের পানি ১ দশমিক ৯৪ মিটার পর্যন্ত উঠেছিল। ১৯২৩ সাল থেকে পানির উচ্চতা পরিমাপের কাজ শুরু করে জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্র।

বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক। তার উপরে চলাচলের জন্য অস্থায়ী পথ বানাচ্ছেন নগরকর্মীরা।

বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক। তার উপরে চলাচলের জন্য অস্থায়ী পথ বানাচ্ছেন নগরকর্মীরা।নগরীর ৮০ শতাংশের বেশি এলাকা পানিতে তলিয়ে গেছে।

ভেনিসে ইতালিয়ান রিজিওনাল কাউন্সিলের ভেতরেও পানি ঢুকে গেছে।

ভেনিসে ইতালিয়ান রিজিওনাল কাউন্সিলের ভেতরেও পানি ঢুকে গেছে।জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের অংশ ভেনিসে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ভেনিসে বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি সড়কে নৌকা চালাচ্ছে এক ব্যক্তি।

ভেনিসে বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি সড়কে নৌকা চালাচ্ছে এক ব্যক্তি।ভেনিসের মেয়র বলেছেন, জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাবেই এই বন্যা।

ভেনিসের সেন্ট মার্কস গির্জার ভূগর্ভস্থ সমাধিকক্ষেও বন্যার পানি ঢুকে গেছে।

ভেনিসের সেন্ট মার্কস গির্জার ভূগর্ভস্থ সমাধিকক্ষেও বন্যার পানি ঢুকে গেছে।বন্যায় এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলেও জানায় বিবিসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading