‘সোনার বাংলা প্রজন্মে’র মানব বন্ধন আগামীকাল

‘সোনার বাংলা প্রজন্মে’র মানব বন্ধন আগামীকাল

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ নভেম্বর ২০১৯ । প্রকাশ ২০:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেছে ‘সোনার বাংলা প্রজন্ম’। আগামীকাল রবিবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্মৃতি চিরন্তন চত্বরে’ অনুষ্ঠেয় কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি’র উপ-উপাচার্য ও কবি মহম্মদ সামাদ।

Image may contain: 2 people, text

‘সোনার বাংলা গড়তে হলে, সোনার মানুষ চাই’ বঙ্গবন্ধুর এই শ্লোগানকে সামনে রেখে সম্প্রতি উদ্যোক্তা সংগঠন ‘সোনার বাংলা প্রজন্ম’-এর যাত্রা শুরু হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী প্রজন্মের জন্য সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগঠনটি কাজ করবে বলে অন্যতম উদ্যোক্তা কবি অসীম সাহা জানিয়েছেন।

আগামীকালের মানববন্ধন কর্মসুচীতে দেশপ্রেমিক ছাত্র-যুব-জনতাকে অংশ নেয়ার জন্য আয়োজকদের পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেত্রী আমেনা কোহিনুর আহবান জানিয়েছেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading