ফেদেরার বিদায়
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫২
এটিপি ফাইনালসে নিজের অভিষেক মৌসুমেই চমক উপহার দিলেন স্তেফানোস সিিসপাস। প্রতিযোগিতাটির সবচেয়ে বেশি ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে হারিয়ে জায়গা করে নিলেন পুরুষ এককের ফাইনালে। ও-টু এরিনায় গত শনিবার (১৬ নভেম্বর) ৩৮ বছর বয়সী রজার ফেদেরারকে সরাসরি সেটে হারিয়েছেন ২১ বছর বয়সী সিিসপাস। দুই প্রতিদ্বন্দ্বীর এত বেশি বয়স পার্থক্য আর কখনো দেখা যায়নি এই টুর্নামেন্টে। প্রথম সেট ৬-৩ গেমে জেতার পর দ্বিতীয় সেট সিিসপাস জিতে নেন ৬-৪ গেমে। জানুয়ারীতে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে এই গ্রিক তারকার কাছে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন রেকর্ড ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ফেদেরার। গত বছর নেক্সট জেন এটিপি ফাইনালস শিরোপা জেতা সিিসপাসের সামনে এবার মূল টুর্নামেন্টের শিরোপা জয়ের হাতছানি। ফাইনালে তার প্রতিপক্ষ অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম। সেমিফাইনালে তিনি হারিয়েছেন গত আসরের চ্যাম্পিয়ন জার্মানির আলেক্সান্ডার জেভেরেভকে। সরাসরি সেটের প্রথম গেমে ৭-৫ গেমে জেতার পর দ্বিতীয় সেটে থিয়েম জেতেন ৬-৩ গেমে।

