ধোনির রেকর্ড ভাঙলেন কোহলি

ধোনির রেকর্ড ভাঙলেন কোহলি
India's captain Virat Kohli gestures while fielding during the 2019 Cricket World Cup group stage match between India and Pakistan at Old Trafford in Manchester, northwest England, on June 16, 2019. (Photo by Oli SCARFF / AFP) / RESTRICTED TO EDITORIAL USE

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৮

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানে হারিয়েছে বিরাট কোহলির ইন্ডিয়া। সাদা পোশাকের ক্রিকেটে এটি ইন্ডিয়ার টানা ষষ্ঠ জয়। তিনদিনের মধ্যেই ম্যাচটি জিতে নিয়েছে স্বাগতিকরা। এর মধ্য দিয়ে বিরাট কোহলির নেতৃত্বে দশম বারের মতো ইনিংস ব্যবধানে জয় পেলো ইন্ডিয়া। ইন্ডিয়ার অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অধীনে ৯ বার ইনিংস ব্যবধানে জয় পেয়েছিলো ইন্ডিয়া। দশম ইনিংস ব্যবধানে জয় তুলে নিয়ে ধোনিকে টপকে গেলেন কোহলি। এই তালিকার পরের দুই স্থানে আছেন আজহার উদ্দিন এবং সৌরভ গাঙ্গুলি। আজহারের অধীনে ৮টি এবং সৌরভ গাঙ্গুলির অধীনে ৭টি ইনিংস ব্যবধানে জিতেছিলো ইন্ডিয়া। ইন্দোর টেস্টের প্রথম দিনেই বাংলাদেশকে ১৫০ রানে গুটিয়ে দেয় ইন্ডিয়া। জবাবে ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে তারা। ৩৪৩ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করে। মুশফিকের ৬৪ রান করলেও অন্যদের ব্যর্থতায় ২১৩ রানে অলআউট হয় মুমিনুল হকরা। ম্যাচে ৫৮ রান খরচায় ৭ উইকেট নেন ইন্ডিয়ান পেসার মোহাম্মদ শামি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading