স্পিকার বাটন আসছে গুগল ম্যাপে
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮
ভিন দেশে গিয়ে যাতে সমস্যায় পড়তে না হয় সেজন্য গুগল ম্যাপে যুক্ত হচ্ছে স্পিকার বাটন। বাটনটি চেপে অজানা নামের সঠিক উচ্চারণ শোনা যাবে। ফলে ভাষা না জেনেও ড্রাইভারকে সঠিকভাবে জায়গার নাম বলে নির্দিষ্ট গন্তব্যে যাওয়া যাবে। গুগল ম্যাপে জায়গার নাম বা ঠিকানার পাশে একটি স্পিকার বাটন দেখা যাবে। বাটনটি চাপলে গুগল ম্যাপ জায়গাটির নাম পড়বে। যেমন কারো ফোন ইংরেজি ভাষা সেট করা থাকলে টোকিওর কোনো জায়গা সার্চ করলে তার নামের পাশে স্পিকার বাটনটি দেখা যাবে। তবে আমেরিকায় বসে আমেরিকারই কোনো জায়গা সার্চ করলে এই অপশন দেখা যাবে না। এছাড়াও, গুগল ম্যাপ থেকে গুগল ট্রান্সলেটর অ্যাপে সরাসরি যাওয়া যাবে। গুগল ট্রান্সলেটর ভাষা অনুবাদ করে কথোপকথন চালানো যাবে। আগামী কয়েক মাসের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে ফিচারটির আপডেট পৌঁছে যাবে। আপাতত ৫০ ভাষার জন্য গুগল ম্যাপে স্পিকার বাটন সার্পোঁ যুক্ত করবে গুগল। ভবিষ্যতে অন্যান্য ভাষার জন্যও ফিচার চালু করা হবে। সূত্র: টেক ক্রাঞ্চ

