পাকিস্তান থেকে ৮২ টন পেঁয়াজ নিয়ে এসেছে প্রথম চালান

পাকিস্তান থেকে ৮২ টন পেঁয়াজ নিয়ে এসেছে প্রথম চালান

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৬

পেঁয়াজ আমদানির চার্জ মওকুফ করেছে বিমান বাংলাদেশ

আকাশপথে যেকোনো পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে প্রতি কেজিতে ১৮ টাকা চার্জ প্রদান করতে হয় বিমানকে। তবে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য চার্জ জনস্বার্থে মওকুফ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করে। এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেছেন, পেয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য জনগণের স্বার্থে যতদিন এভাবে আকাশপথে পেঁয়াজ আমদানি করা হবে ততদিন পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এই চার্জ মওকুফের ব্যবস্থা কার্যকর থাকবে। আকাশপথে পেঁয়াজ আমদানির সাথে সম্পৃক্ত সকল ব্যবসায়ীকে এ ব্যাপারে সর্বতোভাবে সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি জানান।

পাকিস্তান থেকে ৮২ টন পেঁয়াজ নিয়ে এসেছে প্রথম চালান: এদিকে ইন্ডিয়া পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর দেশে পেঁয়াজ সঙ্কটের মধ্যে গতকাল ৮২ টন পেঁয়াজ নিয়ে পাকিস্তানের করাচি থেকে প্রথম চালান নিয়ে ঢাকায় এসেছে সিল্কওয়ে এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। গতকাল বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, সিল্কওয়ে এয়ারলাইনসের ফ্লাইটে ৮২ টন পেঁয়াজ এসেছে। এই পেঁয়াজ আমদানি করছে সাদ ইন্টারন্যাশনাল। পেঁয়াজ দ্রুত খালাসে কাস্টম হাউজ প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানান তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৃষি সস্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক রতন কুমার সরকার বলেন, পাকিস্তান থেকে পেঁয়াজের একটি চালান এসেছে। দ্রুত খালাসের জন্য তারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন বলে জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading