লন্ডনের বইমেলায় বঙ্গবন্ধু কর্নার

লন্ডনের বইমেলায় বঙ্গবন্ধু কর্নার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৮

লন্ডনে সদ্যসমাপ্ত ‘বাংলাদেশ বইমেলা’য় আলাদাভাবে সবার নজর কেড়েছে ব্রিটেনের বাংলাদেশ হাইকমিশনের ‘বঙ্গবন্ধু কর্নার’। ব্রিটেনের সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ১৬ ও ১৭ নবেম্বর দুদিনব্যাপী পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে এ বইমেলা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বইমেলা উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এর প্রাণকেন্দ্র হয়ে ওঠে বঙ্গবন্ধু কর্নার। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোস্টার ও ব্যানারে সাজানো হয় এ স্টল। জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচাসহ বঙ্গবন্ধু কন্যার ১৪টি বই মেলায় আগত অতিথি ও বিপুল দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই বইগুলো গভীর আগ্রহে সংগ্রহ করেন। এবারের মেলায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। উদ্বোধক ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন সম্পর্কিত জাতীয় কমিটির সদস্য সচিব ও জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading