বগুড়ায় হচ্ছে বঙ্গবন্ধু স্কয়ার

বগুড়ায় হচ্ছে বঙ্গবন্ধু স্কয়ার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫০

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু স্কয়ার। উপজেলা সদরের থানা গেটের সামনের গোলচত্বরে বঙ্গবন্ধু স্কয়ারটি নির্মাণ করা হচ্ছে। দৃষ্টিনন্দন আধুনিক নকশায় নির্মিত হচ্ছে এটি। এখানে সভা-সমাবেশ করারও সুযোগ থাকছে। রাতে বঙ্গবন্ধু স্কয়ারটি আলোয় আলোকিত থাকবে, যা আনন্দ দেবে সব বয়সী মানুষকে। স্বাধীনতা লাভের ৪৮ বছর পর এই প্রথম শিবগঞ্জে বঙ্গবন্ধুর নামে কোনো স্থাপনা নির্মিত হচ্ছে। পৌরসভার উদ্যোগে এ নির্মাণকাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ২১ লাখ টাকা। নকশা করেছেন স্থপতি আরিফুল ইসলাম।

গত ১১ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবীর এই নির্মাণকাজের উদ্বোধন করেন। আগামী বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন বঙ্গবন্ধু স্কয়ারের আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দিয়েছেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। উল্লেখ্য, স্বাধীনতার আগে ১৯৭০ সালে শিবগঞ্জ থেকে আওয়ামী লীগের প্রাদেশিক সদস্য নির্বাচিত হন মোজাফ্ফর হোসেন। স্বাধীনতা লাভের পর ১৯৭৩ সালে প্রথম বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নৌকা প্রতীকে এমপিও নির্বাচিত হন তিনি। এর পর দীর্ঘদিন এ উপজেলায় আর কেউ নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হতে পারেননি।

অবশেষে সেই খরা কাটিয়ে ৪৩ বছর পর ২০১৫ সালে শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে তৌহিদুর রহমান মানিক নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন। শিবগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রাশেদ হাসিম জানান, শিবগঞ্জ পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ লাখ ৯১ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ করা হচ্ছে। মেসার্স সোনালী আকাশ এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান এটি নির্মাণ করছেন। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি থাকবে। সেই সঙ্গে থাকছে প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading