রাজধানীর ৫০ স্থানে টিসিবি’র পেঁয়াজ বিক্রি

রাজধানীর ৫০ স্থানে টিসিবি’র পেঁয়াজ বিক্রি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২

পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ৪৫ টাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজ বিক্রির কার্যক্রম জোরদার করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় অধীন টিসিবি ঢাকাসহ সারাদেশে ৪৫ টাকা কেজি মূল্যে পেঁয়াজ বিক্রি কার্যক্রম জোরদার করেছে। ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে এ বিক্রি কার্যক্রম চলছে। উল্লেখ্য, সরকার বিশেষ উদ্যোগ নিয়ে আকাশ ও সমুদ্রপথে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি শুরু করেছে। ইতোমধ্যে আকাশ ও সমুদ্রপথে পেঁয়াজের চালানগুলো দেশে পৌঁছাতে শুরু করেছে। বিভিন্ন এয়ারলাইনসযোগে মিসর, তুরস্ক ও পাকিস্তান থেকে এসব পেঁয়াজ আমদানি হচ্ছে। সরকার পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে টিসিবি’র মাধ্যমে বিক্রির ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে দেশি পেঁয়াজ (পাতাসহ) পর্যাপ্ত পরিমাণে বাজারে এসেছে। পেঁয়াজের মূল্য দ্রুতগতিতে কমছে। এখন পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading