রূপ ধরে রাখতে প্রস্রাব পান!
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬
আমেরিকান সংগীতশিল্পী-অভিনেত্রী ম্যাডোনার ঘোর সারা দুনিয়া জুড়ে। শুধু গান দিয়েই নয়, ব্যক্তিত্বের মাধ্যমে তিনি অর্জন করেছেন খ্যাতি। পপ সম্রাজ্ঞী বললেই দেশ-স্থান-কাল নির্বিশেষে সবার মনে আসে তার নাম। এত অর্জনের পরও নিয়মিতই তিনি বিতর্কে জড়ান। এবারও তাই হলো! ৬১ বছর বয়সেও কীভাবে নিজের রূপ ধরে রেখেছেন সেই রহস্যই ফাঁস করলেন ম্যাডোনা। সম্প্রতি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন ম্যাডোনা। যেখানে দেখা যাচ্ছে, তিনি আইস ছড়ানো একটা বাথটাবে বসে আছেন। ভিডিওটির শেষের দিকে গোসল শেষে নিজের প্রস্রাব পান করেছেন তিনি। ক্যাপশনে ম্যাডোনা লিখেছেন রাত ৩টার সময় আইস বাথ নিচ্ছি। শরীরে কোথাও আঘাত লাগলে এই থেপাপি সবচেয়ে উত্তম। সুস্বাস্থ্য ও রূপ ধরে রাখার জন্য নাকি নিজের প্রস্রাব পান করেন এই তারকা। ম্যাডোনা আরো লেখেন, আইস বাথের পর প্রস্রাব পান করা খুবই উপকারি। ম্যাডোনা গান দিয়ে যেমন বিশ্ব মাতিয়েছেন, তেমনি রূপের আগুনে পুড়িয়েন কোটি পুরুষ হূদয়। সুরে আর রূপে অনন্য ম্যাডানোর ভালোবাসা পাওয়া যে কোনো পুরুষের কাছে নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়। কিন্তু ম্যাডোনার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিতর্কিতও হন। এবার প্রকাশ্যে প্রস্রাব পান করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এই গায়িকা।

