চোটে পড়েছেন রোনালদো
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৬
চোটের কারণে আটালান্টার বিপক্ষে গতকাল সিরি আ ম্যাচে খেলা হয়নি জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর। লিগের ম্যাচে না খেললেও ক্লাবের আশা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে ফিরবেন সিআর সেভেন। আটালান্টা ম্যাচের জন্য শুক্রবার (২২ নভেম্বর) দেয়া দলের তালিকায় নাম ছিল না রোনালদোর। পরে ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টে ৩৪ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা নিজেই জানিয়েছেন দীর্ঘ তিন সপ্তাহ ধরে হাঁটুর চোটে ভুগছেন। বলেছেন, এই সপ্তাহটা চোট সারানোর কাজে ব্যস্ত থাকবেন। চোট নিয়েই গত সপ্তাহে জাতীয় দলের ইউরো বাছাইয়ে দুই ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন হ্যাটট্রিকও। জুভেন্টাসের হয়ে সবশেষ এসি মিলানের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে তাকে আগেভাগে তুলে নেয়ায় ক্ষোভে খেলা শেষের আগেই মাঠ ছেড়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন।

