বুদ্ধদেব বসু স্মরণে মহিলা সমিতিতে অনুদ্ধারণীয়

বুদ্ধদেব বসু স্মরণে মহিলা সমিতিতে অনুদ্ধারণীয়

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৪

একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক বুদ্ধদেব বসু। একাধারে তিনি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য-সমালোচক ছিলেন। আগামী ৩০ নভেম্বর সেই খ্যাতিমান বাঙালি সাহিত্যিকের ১১০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আগামী ২৭ নভেম্বর রাজধানীর নাটকসরণি-খ্যাত বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’। বিশেষ এই আয়োজনটি করছে মঞ্চের নবীনতম দুই নাট্যদল অনুস্বর এবং আপস্টেজ। বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্পে ঘেরা ‘অনুদ্ধারণীয়’ নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন ড. মোহাম্মদ বারী। ‘অনুদ্ধারণীয়’ মূলত প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্প। নাটকে বাস্তবতার দৃষ্টিকোণ থেকে অন্তঃসারহীন ভাববাদিতার অভিযোগে কবি অভিযুক্ত হন এমনকি খ্যাতির চূড়ায় প্রতিষ্ঠিত কবির বন্ধ্যা সৃজনশীলতার অভিযোগও কবিভক্ত অমিতের। স্খলিত কবির প্রকৃত সৃজনকে ভাবীকালে উত্তীর্ণ করার দায় নিয়ে অমিত কবিকে ধরে নিয়ে যায় তার ডেরায়। মুখোমুখি হয় দুজন। দুটি চরিত্র- কবি ও কবিভক্ত অমিতের চূড়ান্ত দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনি। ‘অনুদ্ধারণীয়’ নাটকের অভিনয় শিল্পীরা হলেন মাজিদুল মিঠু, মাহফুজ সুমন, সরকার জামান, এস আর সম্পদ, মোহাম্মদ রাকিব, আকিব বাবু, রুবেল অরভিল, ফরিদা লিমা, শাহনাজ জাহান এবং ড. মোহাম্মদ বারী। অম্লান বিশ্বাসের আলোক পরিকল্পনায় নাটকের মঞ্চ ও ভিজ্যুয়াল ডিজাইন করেছেন শাহীনুর রহমান। অনিকেত পাল বাবুর কোরিওগ্রাফিতে নাটকের আবহ সঙ্গীত করেছেন আবির সায়েম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading