গুণীজন সম্মাননা পেলেন খুরশীদ আলম
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২
বাংলা সংগীতে অসামান্য অবদান রাখায় সিটিব্যাংক এন.এ আয়োজিত ‘গানে গানে গুণীজন সংবর্ধনা’ পেলেন কিংবদন্তি শিল্পী খুরশীদ আলম। গত শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই গুণী শিল্পীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিশিষ্ট গুণীজন ও বাংলাদেশের জনপ্রিয় বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলমের হাতে সম্মাননা ক্রেস্ট, পোর্ট্রেট ও সম্মানী চেক তুলে দেন মুস্তাফা মনোয়ার, (চেয়ারম্যান, বাংলাদেশ শিশু একাডেমী) এবং এন. রাজাশেকারান, (সিটি কান্ট্রি অফিসার, সিটিব্যাংক, এন.এ., বাংলাদেশ)। খুরশীদ আলম তার বক্তব্যে বলেন, বিগত বছরের এ সম্মাননা বিজয়ীদের জন্যে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজকের এ সম্মাননা গ্রহণ করা আমার জন্যে বেশ গর্বের বিষয়। এই সম্মাননার জন্য এবং বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রসারে নিরলসভাবে সহযোগিতা করার জন্য আমি সিটি ব্যাংক, এন.এ. বাংলাদেশকে বিশেষভাবে ধন্যবাদ জানাই । এন. রাজাশেকারান তার বক্তব্যে বলেন, ‘সিটিব্যাংক, এন.এ’ বাংলাদেশ প্রখ্যাত সংগীতশিল্পী খুরশীদ আলমকে সম্মানিত করতে পেরে অত্যন্ত গর্বিত। তার কণ্ঠ থেকে যে শক্তি ও উত্সাহ পাওয়া যায় তা বিশ্বজুড়ে বাঙালি সংগীতপ্রেমীদের জন্য অনুপ্রেরণামূলক ।

