সেন্সর পেল ‘বৃদ্ধাশ্রম’

সেন্সর পেল ‘বৃদ্ধাশ্রম’

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৮

গ্লামারাস চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ঢালিউডের সেনসেশনাল এই নায়িকা ভিন্ন আঙ্গিকে হাজির হতে যাচ্ছেন। ‘বৃদ্ধাশ্রম’ ছবিতে নতুন এক ববিকে দেখবেন দর্শক। সমপ্রতি বিনা কর্তনে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবির বিপরীতে আছেন সংগীতশিল্পী এসডি রুবেল। সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য ববি এই কাজটি করেছেন বলে জানান। আসছে ডিসেম্বরে মুক্তি পাবে ‘বৃদ্ধাশ্রম’। এ প্রসঙ্গে তিনি বলেন, ছবির নাম শুনেই বোঝা যায় গল্পটি একটি বৃদ্ধাশ্রমের গল্প নিয়েই এগিয়েছে। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে ছবিতে কাজ করেছি। আমার অভিনয় বা আমাদের ছবিটি দেখে একটি মানুষেরও যদি মনের পরিবর্তন হয়, সেখানেই আমাদের সফলতা। আমি নিজেও সামাজিক অনেক কাজের সঙ্গে জড়িত। প্রাণের টান থেকে কাজটি করেছি। জানা গেছে, শিগগিরই কলকাতায় একটি বড় বাজেটের ছবিতে কাজ শুরু করবেন বিজলি খ্যাত নায়িকা। এছাড়া ববি অভিনীত ‘রক্তমুখী নীলা’ ছবিটি কলকাতায় খুব শিগগিরই মুক্তি পাবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading