চলচ্চিত্র অভিনেতা কালা আজিজ আর নেই
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৪
ঢাকাই চলচ্চিত্রের পার্শ্ব-অভিনেতা কালা আজিজ আর নেই। গত শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার কাওলায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। গতকাল রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তার স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে। চলচ্চিত্র শিল্পী সমিতির সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে কালা আজিজ ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। তার পায়ে পানি জমে গিয়েছিল। শরীরের কিছু অংশে পচন ধরেছিল। অর্থের অভাবে ঠিকমত নিজের চিকিত্সা করাতে পারেননি তিনি।

