ইডেন টেস্টেও ইনিংস হার বাংলাদেশের

ইডেন টেস্টেও ইনিংস হার বাংলাদেশের

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২

কলকাতায় ইন্ডিয়ার বিপক্ষে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টেও ইনিংসে হেরেছে বাংলাদেশ। সফরকারীরা দ্বিতীয় ইনিংসে থেমেছে ১৯৫ রানে। তাতে দ্বিতীয় ও শেষ টেস্ট এক ইনিংস ও ৪৬ রানে জিতেছে ইন্ডিয়া। লাল বল বা গোলাপি; কোনো বলেই ব্যাটসম্যানরা ধৈর্য্যের পরীক্ষা দিতে পারেননি। প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর ইন্ডিয়া প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৯ উইকেটে ৩৪৭ রানে। অথচ দ্বিতীয় ইনিংসে সেই রানও পূরণ করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষ বলে বিদায় নেন তাইজুল। মাহমুদউল্লাহ রিটায়ার্ড হার্ট হওয়ায় তৃতীয় দিনও মাঠে নামতে পারেননি। মুশফিকের সঙ্গী হয়ে মাঠে নেমেছিলেন পেসার এবাদত। তাকে দিনের তৃতীয় ওভারে বিদায় দিয়েছেন উমেশ যাদব। মুশফিকুর রহিম অবশ্য অপরপ্রান্ত আগলে খেলেছেন বেশ কিছুটা সময়। কিছুক্ষণ খেলার পর মনোযোগের ব্যাঘাত ঘটেছে তারও। স্পিনার রবীন্দ্র জাদেজাকে পেয়ে বেশ কিছু বাউন্ডারি মারেন রানের চাকা সচল রাখতে। এই বাউন্ডারি মারার তাড়াতেই করে বসেন ভুল। উমেশ যাদবের স্লো বলে দ্রুত ব্যাট চালিয়ে ফেলেন। কভারে জাদেজা তার ক্যাচ তুলে নিয়ে মূল প্রতিরোধ ভেঙে দেন যাদব। মুশফিক ফেরেন সর্বোচ্চ ৭৪ রানে। মুশফিকের বিদায়ে দুই দলের প্রথম গোলাপি বলের টেস্টে প্রতিপক্ষকে আবার ব্যাটিংয়ে পাঠানোর সুযোগটাও হয়ে যায় হাতছাড়া। প্রথম দিবা-রাত্রির টেস্ট জিতে এ নিয়ে টানা ৭টি টেস্ট জয়ের কীর্তি গড়লো স্বাগতিকরা। ৫৩ রানে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন উমেশ। ৫৬ রানে ৪টি উইকেট ইশান্ত শর্মার। এই প্রথম ইন্ডিয়ার কোনো টেস্ট জয়ে সবগুলো উইকেট নিলো পেসাররা। 

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading