খাগড়াছড়ি আ. লীগের নেতৃত্বে ফের কুজেন্দ্র-নির্মলেন্দু

খাগড়াছড়ি আ. লীগের নেতৃত্বে ফের কুজেন্দ্র-নির্মলেন্দু

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ নভেম্বর ২০১৯ । আপডেট ১৫:৩০

বর্তমান সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা পুনরায় জেলা আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পেয়েছেন; সাধারণ সম্পাদক হয়েছেন এতদিন ভারপ্রাপ্ত থাকা নির্মলেন্দু চৌধুরী।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল রোববার শেষ হয়েছে। কাউন্সিলে তাদের নাম ঘোষণা করা হয়।  

সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাবেক জেলা সেক্রেটারি জাহেদুল আলমের ছোট ভাই দিদারুল আলম।

আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ কাউন্সিলরদের মতামত নিয়ে আংশিক কমিটি ঘোষণা করেন।

এর আগে সকালে খাগড়াছড়ি আউটার স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল উদ্বোধন করেন মাহাবুব-উল আলম হানিফ।

জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর প্রমুখ।

আওয়ামী লীগ নেতা মংসুইপ্রু চৌধুরী অপু ও দিদারুল আলম পুরো সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

সাত বছর পর জেলা সম্মেলনকে কেন্দ্র করে দলের তৃনমূল নেতাকর্মীদের ব্যাপক উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই জেলার ৯ উপজেলা ও তিন পৌরসভা কমিটির কয়েক হাজার নেতা-কর্মী মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading