বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ঢাকায় আসছে ম্যানচেস্টার ইউনাইটেড
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে পরের বছরের ১৭ মার্চ পর্যন্ত দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। তারই অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে ম্যানচেস্টার ইউনাইটেড। জানা গেছে, তবে তাদের প্রতিপক্ষ কে হবে, তা এখনও ঠিক হয়নি। জুভেন্টাস ও পিএসজির মতো বড় দলকে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আগামীকাল (২৬ নভেম্বর) ম্যানচেস্টার ইউনাইটেডের চার সদস্যের একটি দল ঢাকায় আসবে। এই সফরে তারা এখানকার ভেন্যু, হোটেলসহ আনুষঙ্গিক বিষয় খতিয়ে দেখবে। এই ম্যাচের প্রতিপক্ষ হিসেবে আমরা ইউরোপের বড় দলগুলোর সঙ্গে যোগাযোগ করছি। এর মধ্যে জুভেন্টাস ও পিএসজির মত ক্লাবের সঙ্গেও আমাদের এজেন্টরা যোগাযোগ করছেন।’ তিনি জানান, এ ম্যাচের তারিখ বা প্রতিপক্ষ ঠিক করতে আরো সময় লাগবে। ইউরোপের আরো বড় ক্লাবের সঙ্গে এজেন্টরা যোগাযোগ করছে। যার মধ্যে জুভেন্টাস, পিএসজির মতো দলও আছে।’ এ ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি জানান, ‘দু-একদিনের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের একটি প্রতিনিধি দল ঢাকা আসবে বলে আমাকে জানানো হয়েছে বাফুফে থেকে।’

