ইত্তেফাকের শুটিং শুরু – রাফির সঙ্গে সিয়ামের হ্যাটট্টিক

ইত্তেফাকের শুটিং শুরু – রাফির সঙ্গে সিয়ামের হ্যাটট্টিক

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬

সিয়াম আহমেদ। হালের ক্রেজ বলা হয় তাকে। শুরুটা ছোটপর্দা দিয়ে। এরপর জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে ‘পোড়ামন ২’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দা পা রাখেন তিনি। প্রথম ছবিতেই সুজন চরিত্রে দর্শকদের কাছ থেকে পায় অফুরন্ত ভালোবাসা। এরপর একই বছরে ‘দহন’ দিয়ে সেই ভালোবাসাকে দুগুণ করে নেন সিয়াম। দুটো ছবিই নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। আলোচনায় আসেন তিনিও। এবার দুজন মিলে করতে যাচ্ছে হ্যাটট্টিক সিনেমায় কাজ। যার নাম ‘ইত্তেফাক’। সম্পতি এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিলেটের মালিনীছড়ায় গতকাল (২৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে এর শুটিং। এই ছবিতে সিয়ামের সঙ্গে জুটি বাঁধবেন লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। এমবি ফিল্মস প্রযোজিত এই সিনেমায় সিয়াম-মিম ছাড়া আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, খাইরুল বাসার প্রমুখ। সিলেটে শুটিং হবে টানা ১২ দিন। এরপর রাজধানীসহ বিভিন্ন এলাকায় বাকী দৃশ্যায়ন সম্পন্ন হবে। এ প্রসঙ্গে সিয়াম বলেন, আমি প্রথম ছবিতে আমি নির্মাতা হিসেবে রায়হান রাফিকে পাই। তার সঙ্গে আমার বন্ডিংটা খুব ভালো। দুজনের মধ্যে একটা বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। এরজন্য দর্শকদের এত ভালো ভালো দুটো ছবি উপহার দিতে পেরেছি। আর ‘পোড়ামন ২’ ও ‘দহন’ দুটোই ছিলো ভিন্ন। আর এই ছবিতেও দর্শকদের নতুন কিছু দিতে পারবো বলে আশা করছি। চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবারই আমি নিজেকে ভাঙতে চেষ্টা করেছি, এবারও তাই। নতুন এই ছবির গল্পটাও আমার আগের অভিনীত গল্পগুলোর চেয়ে আলাদা। গল্পে আমার চরিত্রটাও ঠিক তেমনি। ভিন্নতা তো থাকছেই, সাথে থাকছে চমক। এদিকে আগামী ৬ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিয়াম অভিনীত ছবি ‘বিশ্বসুন্দরী’। চয়নিকা চৌধুরী পরিচালিত ছবিতে সিয়ামের সঙ্গে প্রথমবারের জুটি বেঁধে এই সিনেমায় অভিনয় করেছেন পরীমনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading