রেডিওতে মৌসুমী হাওয়া
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০
দর্শকনন্দিত চিত্রনায়িকা মৌসুমী নতুন পরিচয়ে আসছে। এবিসি রেডিও ৮৯.২ এফএমে ড্রিংকো ফ্লোট প্রেজেন্টস মৌসুমী হাওয়া নামের একটি অনুষ্ঠানে শ্রোতাদের সঙ্গে কথা বলছেন তিনি। প্রথমবারের মতো ভক্তরা প্রিয় নায়িকাকে আরজের ভূমিকায় পাচ্ছেন। কানে হেডফোন লাগিয়ে মাইক্রোফোনের সামনে বসে বলছেন, আপনারা শুনছেন এবিসি রেডিও ৮৯.২ এফএম। চলছে ড্রিংকো ফ্লোট প্রেজেন্টস মৌসুমী হাওয়া। আপনার কথা আমার কাছে পৌঁছে দিতে টেক্সট করুন…। জানা গেছে, গত রবিবার (২৪ নভেম্বর) থেকে এবিসি রেডিও এফএম ৮৯.২-তে ‘মৌসুমী হাওয়া’ নামের নতুন একটি শো প্রচার করা হচ্ছে। কেয়ামত থেকে কেয়ামত খ্যাত নায়িকাকে সেখানে আরজে হিসেবে পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানের মাধ্যমে মৌসুমীর জীবনের নানা দিকও ভক্তরা জানতে পারবেন। মাঝে মধ্যে নিজের পছন্দের শিল্পীদের নিয়েও স্টুডিওতে আড্ডায় মেতে উঠবেন বলে জানান মৌসুমী। প্রতি সপ্তাহে রবিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কান পাততে হবে এবিসি রেডিওতে।

