সেন্সরের বাঁধা পেল মায়া
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬
সরকারি অনুদানে নির্মাতা মাসুদ পথিক নির্মাণ করেছেন ‘মায়া- দ্য লস্ট মাদার’ শিরেনামের একটি ছবি। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় ছবিটি। এটি দেখার পর একাধিক ‘যৌনদৃশ্যে’ ও একটি ‘আপত্তিকর’ সংলাপে আপত্তি জানায় সেন্সর বোর্ডের সদস্যরা। সেটি কর্তন করলেই সেন্সর ছাড়পত্র পেতে যাবে ছবিটি। বিষয়টি ইতমধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রযোজককে অবহিত করা হয়েছে। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর একটি সূত্রকে বলেন, ‘নায়ক-নায়িকার শারীরিক সম্পর্কের দৃশ্যটি সিনেমায় না থাকলেও চলবে বলে মনে করছে সেন্সর বোর্ড। যদিও এটি খুব মাইনর বিষয়। কিন্তু দৃশ্যগুলো কাট করতে হবে।’ ছবির নির্মাণের প্রশংসা করে তিনি বলেন, ‘খুব সুন্দর একটা ছবি করেছে। ছবিটা অসাধারণ ছবি হয়েছে। আসছে ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ‘মায়া-দ্য লস্ট মাদার’। ‘মায়া’ সিনেমার একটি দৃশ্যশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে। এতে অভিনয়ে দেখা যাবে, মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশিষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদ প্রমুখ। ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত এই সিনেমাটিতে গান করেছেন- ইমন চৌধুরী, বেলাল খান, কোনাল, ঐশী, পুজা ও মমতাজ।

