ইউটিউবে থার্ড জেন্ডার ২

ইউটিউবে থার্ড জেন্ডার ২

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮

তৃতীয় লিঙ্গের মানুষদের গল্প নিয়ে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ নির্মাণ করেন নাটক ‘থার্ড জেন্ডার’। গত কোরবানি ঈদে প্রচার হওয়া নাটকটি দারুণ প্রশংসিত হয় দর্শকমহলে। দর্শকদের অনুরোধে বান্নাহ এবার নির্মাণ করেছেন এর দ্বিতীয় কিস্তি ‘থার্ড জেন্ডার ২’। টার্ন প্রোডাকশনের প্রযোজনায় গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়। মাত্র একদিনের ব্যবধানেই নাটকটি দেখেছেন প্রায় দুই লাখ দর্শক।

এ প্রসঙ্গে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ বলেন, ‘প্রথম পার্ট মানুষের প্রশংসা পেয়েছে বা বহু মানুষ নাটকটি দেখেছেন, এমন ভাবনা থেকে দ্বিতীয় পার্ট নির্মাণ করিনি। সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের গল্প বলা এবং মেসেজ দেওয়ার দায়িত্ব থেকে এবারের কাজটি করা।

এই নাটকের চিত্রনাট্য লেখার সময়ই মনে হয়েছে, এটি আগের নাটককে ছাড়িয়ে যাবে। কাজটিও সেভাবে করা হয়েছে। আশা করি, এটি প্রথম পর্বকেও ছাড়িয়ে যাবে।’ ‘থার্ড জেন্ডার ২’ নাটকের গল্প লিখেছেন মোসাব্বের হোসেন মুয়ীদ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুশফিক, ফারহান, সায়েদ জামান শাওন, সামিয়া অথৈ, সিয়াম নাসির, নাদিমসহ অনেকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading