ত্বক টানটান রাখে কফি

ত্বক টানটান রাখে কফি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৮

কফিতে থাকা ক্যাফেইন ত্বকের যত্নে অনন্য। এছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক টানটান ও উজ্জ্বল রাখে। ঠোঁট ফাটা রোধ করার পাশাপাশি ত্বকে জৌলুস ফেরাতে নিয়মিত ব্যবহার করতে পারেন কফির প্যাক।

ত্বকের রন্ধ্র সংকোচন করে ত্বক টানটান রাখে কফি। এজন্য কফি দিয়ে বানিয়ে ফেলুন আইস কিউব। গরম পানিতে কফি মিশিয়ে ফুটিয়ে তা আইস ট্রেতে ঢেলে জমতে দিন। একটি সুতি কাপড়ে এই বরফ মুড়ে চেপে চেপে পুরো মুখে লাগান। এতে ত্বকে উজ্জ্বলতা আসবে এবং টানটান হবে ত্বক। কোমল ও মসৃণ ঠোঁটের জন্য কফি দিয়ে বানিয়ে ফেলতে পারেন লিপবাম। ১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ২ চা চামচ কফি গুঁড়ো মিশিয়ে দুই-চারদিন রেখে দিন। একটি ডাবল বয়লার নিয়ে তাতে ১ টেবিল চামচ এই তেল এবং ২ টেবিল চামচ কোকো বাটার ভালোভাবে মিশিয়ে নিন। পুরনো লিপস্টিক বা লিপবামের কৌটোয় ভরে রেখে দিন। ব্যবহার করুন ইচ্ছে মতো। চোখের ফোলা ভাব কমাতে কফি বেশ কার্যকর। ১ চা চামচ কফির সঙ্গে মিশিয়ে নিন ২ টেবিল চামচ আমন্ড তেল। এবার এই মিশ্রণ রোদে কিংবা একটু উষ্ণ জায়গায় চারদিন রেখে দিন। চিজ ক্লথ বা মসলিন কাপড়ে এই মিশ্রণ ছেঁকে নিন। এতে দুই ফোঁটা ভ্যানিলা এক্সট্র্যাক্ট মেশাতে পারেন। সিরামটি কাচের বোতলে ঢেলে রেখে দিন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে এই সিরাম চোখের নীচে আঙুলের ডগা দিয়ে আলতো করে ম্যাসাজ করে লাগান। ত্বকে জমে থাকা জীবাণু ও মরা চামড়া দূর করতে সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন কফির আধা কাপ নারকেল তেলের সঙ্গে ১ চা চামচ দারুচিনি গুঁড়া এবং এক কাপ কফি মিশিয়ে কাচের বয়ামে রেখে দিন। প্রতিদিন ১ থেকে ২ টেবিল চামচ করে এই মিশ্রণ ত্বকে ঘষে নিন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading