মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানো বন্ধ নয়: প্রবাসী কল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানো বন্ধ নয়: প্রবাসী কল্যাণ মন্ত্রী

সরকার এ মুহূর্তে মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানো বন্ধ করবে না বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার বিকালে সিলেট সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সম্প্রতি সৌদি আরবসহ কয়েকটি দেশে নারী শ্রমিকদের নির্যাতনের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদসহ বিভিন্ন মহল থেকে মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানো বন্ধের দাবি ওঠে।

মন্ত্রী বলেন, “সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী গৃহকর্মী নির্যাতনের খবরের মধ্যেও নারী শ্রমিকরা যেতে আগ্রহী, তাই নারী শ্রমিক পাঠানো বন্ধে নানা দাবি উঠলেও এখনই বন্ধ করার আগ্রহ নেই সরকারের।”

তবে নারী শ্রমিক নির্যাতন বন্ধ ও তদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সৌদি সরকারের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, সৌদি আরবসহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠাতে অনিয়ম ধরা পড়ায় ১৬৬টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়অ হয়েছে। তদের লাইসেন্স স্থগিত করা হয়েছে।

ইমরান আহমদ বলেন, লিবিয়া থেকে বৃহস্পতিবার সকালে ১৬৬ জনের মতো লোক ফেরত এসেছে। তারা অবৈধভাবে গিয়েছিল; তবু সরকার তাদের সাহায্য করবে।

এ সময় অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম, সিলেট বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading