সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক নির্মাণে পরমব্রত

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক নির্মাণে পরমব্রত

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬

বিশ্বখ্যাত চলচ্চিত্রকার সত্যজিত্ রায়ের হাত ধরে সিনেমায় আসেন উপমহাদেশের বরেণ্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর থেকে আজ অব্দি তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। কিংবদন্তি এই অভিনেতার বর্ণাঢ্য জীবন নিয়েই এবার নির্মিত হচ্ছে সিনেমা। সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। এমনকি সৌমিত্রর যুবক বয়সের চরিত্রেও তিনিই অভিনয় করবেন। আর প্রৌঢ় বয়সের ভূমিকায় থাকবেন সৌমিত্র নিজেই। ইন্ডিয়ার একাধিক গণমাধ্যমে উঠে এসেছে এই বায়োপিকের কথা। সিনেমাটির গল্প লিখছেন পরমব্রতর বন্ধু শুভেন্দু সেন। নিজের বায়োপিক নিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, পরমব্রত বুদ্ধিমান ছেলে। ফিল্ম জানে, বোঝে। আমার মনে হয় ও প্রজেক্টটার প্রতি জাস্টিস করবে। এর বেশি নিজের বায়োপিক নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। প্রসঙ্গত, ১৯৩৫ সালে জন্মগ্রহণ করা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চলচ্চিত্রে অভিষেক ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ দিয়ে। তিনি সত্যজিত্ রায়ের ৩৪টি সিনেমার ১৪টিতেই অভিনয় করেছেন। বিখ্যাত ফেলুদা চরিত্রে তিনিই সর্বপ্রথম অভিনয় করেছিলেন। তিনি ভারতের পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার, ফ্রান্সের লিজিওন অব অনার, বঙ্গবিভূষণ-সহ বহু সম্মাননা পেয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading