৫ ডিসেম্বর আসছে গেম ওভার

৫ ডিসেম্বর আসছে গেম ওভার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮

অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে বহুল প্রতিক্ষিত টেলিছবি ‘গেম ওভার’। চলতি বছরের মাঝামাঝি সময় সঞ্জয় সমদ্দার নির্মাণ করেন টেলিছবিটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। শহরের মধ্যবিত্ত এক পরিবারে বাবার জুয়ার চক্রে জড়িয়ে পড়ার গল্প নিয়ে তৈরি হয়েছে এর কাহিনি। গল্প লিখেছেন স্বরূপ চন্দ্র দে। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘গেম ওভার’ এর ট্রেলার। যাতে অভিনেতা শতাব্দী ওয়াদুদকে বলতে শোনা যায়, ‘আমি আজগর জাত বাজিগর। আমার শহরে নতুন বাজিগর’। ট্রেলার দেখে টেলিছবিটি দেখার আগ্রহ আরও বেড়ে গেছে দর্শকদের। ইউটিউবের কমেন্ট বক্স দেখে তো তেমনটাই বোঝা যাচ্ছে। নাটকে দেখা যাবে, এক ভয়ংকর খেলায় মেতে উঠেছেন দুজন জুয়ারি। তাদের এই ভয়ংকর খেলার নির্মম স্বীকার মধ্যবিত্ত পরিবারের ছেলে আবিদ ও তার বাকি সদস্যরা। পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, ‘শ্বাসরুদ্ধকর গল্পে টেলিফিল্মটি নির্মিত হয়েছে। সব মিলিয়ে বলা যায়, এতে রয়েছে ভিন্নতার স্বাদ। আশা করছি দর্শকদের টেলিছবিটি ভালো লাগবে।’ লাইভ টেকনোলজির ব্যানারে টেলিছবিতে অপূর্ব ও মেহজাবিনের পাশাপাশি অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, লরেন মেন্ডিস প্রমুখ। সব মিলিয়ে টেলিফিল্মটিতে রয়েছে ভিন্নতার স্বাদ। ভিন্নধর্মী এই টেলিফিল্মটি মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর। লাইভ টেক ইউটিউব লিংকে দেখা যাবে পুরো টেলিফিল্মটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading