১১ বছর ধরে স্বামীর মরদেহ ডিপফ্রিজে!
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩২
আমেরিকার অঙ্গরাজ্য ইউটাতে বাড়ির ফ্রিজে লুকিয়ে রাখা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) নিয়মিত সমাজকল্যাণমূলক পরিদর্শনের অংশ হিসেবে টুয়েলো শহরে ৭৫ বয়সী বৃদ্ধা জিন স্যুরন-ম্যাথার্সের অ্যাপার্টমেন্টে যান কর্মীরা। এর আগে দুই সপ্তাহ ধরে ওই বৃদ্ধার কোনো দেখা-সাক্ষাত্ মিলছিল না বলে জানান ভবনের এক তদারককারী। পরে অ্যাপার্টমেন্টে গিয়ে বিছানার ওপর জিন স্যুরন-ম্যাথার্সের মরদেহ পাওয়া যায়। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

