সিঙ্গাপুরে প্রথম ৫জিচালিত এআই ল্যাব

সিঙ্গাপুরে প্রথম ৫জিচালিত এআই ল্যাব

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৪

সিঙ্গাপুরের প্রথম ৫জি-চালিত এআই ল্যাব উন্মোচন করেছে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়ন প্রকল্পগুলোর পরীক্ষা চালানো হবে এই ল্যাবে। স্কুল, সরকারি সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠান ৫জি অ্যাপ্লিকেশনের পরীক্ষা চালাতে পারবে ল্যাবটিতে- খবর ইন্ডিয়ান সংবাদমাধ্যম আইএএনএস-এর। এআই খাতে গবেষণা এবং উন্নয়নের জন্য তাত্ত্বিক প্রযুক্তির প্রমাণ, বিনামূল্যে পরীক্ষা এবং অফলাইন এআই ডেভেলপমেন্ট কিট বানানোর কাজ করবে হুয়াওয়ের ল্যাবটি। হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়, ৫জি এআই ল্যাবের মাধ্যমে সম্প্রতি সিঙ্গাপুরে চালু হওয়া জাতীয় এআই স্ট্রাটেজির অংশ হিসেবে একটি স্থানীয় এআই ইকোসিস্টেম বানাতে সহায়তা করতে চায় তারা। প্রতিষ্ঠানের নতুন এআই ল্যাবটি বানানো হয়েছে দেশটিতে হুয়াওয়ের স্থানীয় কার্যালয় চাংগি বিজনেস পার্কে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading