বন্ধ হচ্ছে গুগলের ক্লাউড প্রিন্ট

বন্ধ হচ্ছে গুগলের ক্লাউড প্রিন্ট

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৬

ক্লাউড প্রিন্ট ফিচার বন্ধ করার ঘোষণা দিয়েছে গুগল। এই ফিচারের মাধ্যমে সহজেই ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওয়েব থেকে ডকুমেন্ট প্রিন্ট দিতে পারেন গ্রাহক। ২০২০ সালের ৩১ ডিসেম্বর ফিচারটি বন্ধ করা হবে বলে জানিয়েছে গুগল- খবর প্রযুক্তি সাইট ভার্জের। ডেস্কটপ এবং মোবাইল উভয় ডিভাইসে কাজ করায় বেশ সহায়ক একটি সেবা ছিলো ক্লাউড প্রিন্ট। পুরানো প্রিন্টারেরও বাড়তি সুবিধা হিসেবে কাজ করতো ফিচারটি। ২০১০ সালে প্রথম এই ফিচারটি চালু করে গুগল। তবে, আশ্চর্যের বিষয়, নয় বছর পরও ফিচারটি চলছে বেটা ট্যাগে। সমর্থন নথিতে ক্রোম ওএস-এর প্রিন্টিং ফিচার বা অন্যান্য অপারেটিং সিস্টেমের নিজস্ব প্রিন্টিং ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল। ক্লাউড প্রিন্ট ফিচার বন্ধের এই ঘোষণায় টুইটারে অসন্তোষ প্রকাশ করেছেন গ্রাহক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading