ঘরের মাঠেই হারলো চেলসি

ঘরের মাঠেই হারলো চেলসি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮

ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে চেলসি। ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হেরেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা। আতিথ্য নেওয়া ওয়েস্ট হ্যাম জিতেছে ১-০ গোলে। এর আগে লিগে দারুণ শুরু করেছিল ব্লুজরা। টানা ৬ ম্যাচ জেতার পর লিগের আগের ম্যাচে এসে খেই হারিয়ে ফেলে চেলসি। ম্যানচেস্টার সিটির মাঠে ২-১ গোলে হেরে বসা দলটি সবশেষ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে ২-২ গোলে ড্র করে এসেছে। ফলে, সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে টানা তিন ম্যাচ জয় শূন্য চেলসি। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে লিড নেয় ওয়েস্ট হ্যাম। ম্যাচের ৪৮ মিনিটের মাথায় ইংলিশ ডিফেন্ডার অ্যারন ক্রেসওয়েল গোলটি করেন। আতিথ্য নেওয়ার দলটি এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading