গণ্ডি ছাড়িয়ে বন্ধু দুজন
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬
‘ভুবন মাঝি’ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন নির্মাতা ফাখরুল আরেফিন খান। এবার আসছে তার ২য় ছবি ‘গণ্ডি’। যাতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার নন্দিত দুই অভিনয় শিল্পী সূবর্ণা মুস্তাফা ও সব্যসাচী চক্রবর্তী। এরই মধ্যে শেষ হয়েছে এর শুটিং ও ডাবিংয়ের কাজ। শীঘ্রই মুক্তি পাবে ছবিটি। এরমধ্যে প্রকাশ পেল ছবিটির প্রথম গান। গড়াই ফিল্মসের ইউটিউব চ্যানেলে ও ‘গণ্ডি’ ছবি অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ‘গণ্ডি ছাড়িয়ে বন্ধু দুজন’ ৃশিরোনামের গানটি। পশ্চিমবঙ্গের গীতিকার বিশ্বরাজ ভট্টাচার্যের কথায় গানটির সুর-সংগীত করেছেন লয় এবং দীপ। আর গেয়েছেন কলকাতার তরুণ কণ্ঠশিল্পী দীপ। গানটি প্রসঙ্গে নির্মাতা ফাখরুল আরেফিন খান বলেন, ‘গানটির কথার মধ্যে রয়েছে সরলতা। ছবিতেও আমি এই সরলতার গল্পটা বলতে চেয়েছি। আমি মনে করি, ছবির গল্পটি আমাদের সবার জীবনে বন্ধুত্বের কথা স্বরণ করিয়ে দেবে।’ এদিকে, রোমান্টিক-কমেডি ঘরানার ‘গণ্ডি’ ছবির গল্প এগিয়েছে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। কলকাতার সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা ছাড়াও এতে অভিনয় করেছেন, শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পশ্চিমবঙ্গের পায়েল মুখার্জিসহ আরও অনেকে। ছবির দৃশ্য ধারণ হয়েছে ঢাকা, কক্সবাজার ও লন্ডনের বেশ কয়েকটি স্থানে। নির্মাতা জানান, আগামী বছরের প্রথম দিকে মুক্তি পাবে ‘গণ্ডি’।

