জানুয়ারিতে বিয়ে পিঁড়িতে দেব-রুক্ষিণী!
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮
আগামী বছরের শুরুর দিক থেকেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ওপার বাংলার বেশ কজন তারকা ও পরিচালক। এমন কথায় শোনা যাচ্ছে চারিদিকে। বসন্ত না আসলেও টালিগঞ্জে বিয়ের ফুল ফুটেছে। শোনা যাচ্ছে, আগামী বছরের জানুয়ারীতেই বিয়ের গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন অভিনেতা ও সাংসদ দেব ও রুক্ষিণী মৈত্র। দেবের ঘনিষ্ঠ মহল থেকে জানা যায়, আগামী জানুয়ারিতেই বিয়ের পরিকল্পনা তাদের। যদিও বিভিন্ন সময়ে দেব বলেছিলেন, তিনি কাউকে না জানিয়ে একেবারে ঘনিষ্ঠ কয়েক জনের উপস্থিতিতে বিয়ে সেরে ফেলবেন। দেব ও রুক্সিণীর প্রেম এখন আর কারও অজানা নয়। এ নিয়ে আগেই খোলামেলা কথা বলেছেন দেব- রুক্সিণী। বিয়ে নিয়ে বিভিন্ন সময় একটু রাখডাক রেখেই কথা বলেছেন, মজার ছলে। শুধু তাই নয়, নতুন বছরে বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা পরমব্রত চট্টপাধ্যায়। দীর্ঘ অনেকদিন ধরেই ইকার সঙ্গে তার প্রেম চলছে, একথা সবারই জানা।

