শিল্পকলায় আরণ্যক নাট্যদলের ‘রাঢ়াঙ’

শিল্পকলায় আরণ্যক নাট্যদলের ‘রাঢ়াঙ’

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২২

সাঁওতালদের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে আজ (২ ডিসেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের নাটক ‘রাঢ়াঙ’। এটি দলের ৪০তম প্রযোজনা। ‘রাঢ়াঙ’  একটি সাঁওতালি শব্দ। এর অর্থ দূরাগত মাদলের ধ্বনি। দূরাগত মাদলের ধ্বনির সঙ্গে শোষিত সাঁওতালদের জেগে ওঠার আহ্বান জানানো হয়েছে এই নাটকে। নাটকের কাহিনি আবর্তিত হয়েছে, ২০০০ সালে নওগাঁর সাঁওতালদের ভূমি বিদ্রোহ নিয়ে। এ বিদ্রোহে নেতৃত্ব দেন তরুণ আলফ্রেড সরেন। তার নেতৃত্বে সাঁওতালদের সে বিদ্রোহ দেশব্যাপী আলোড়ন তুলেছিল। বিদ্রোহ দমাতে না পেরে জোতদারের দল আলফ্রেড সরেনকে হত্যা করেছিল। তার সেই আত্মদানের গল্প নিয়ে মামুনুর রশীদ রচনা করেছেন নাটক ‘রাঢ়াঙ’। নাটকের নির্দেশনাও দিয়েছেন তিনি। এ নাটকে আলফ্রেড সরেনের চরিত্রে অভিনয় করছেন মাসুদুজ্জামান মাসুদ। এতে ‘ব্যারিস্টার’ চরিত্রে মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী ‘দারোগা’, আ খ ম হাসান ‘পুলিশ’, জয়রাজ সাঁওতাল নেতা ও তমালিকা কর্মকার সাঁওতাল তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন।  ‘রাঢাঙ’ এর প্রথম মঞ্চায়ন হয় ২০০৪ সালে। এরপর ইন্ডিয়া ও দক্ষিণ কোরিয়ার বেশকটি নাট্যোত্সবে অংশ নিয়েছে আরণ্যকের ‘রাঢ়াঙ’। এর শততম প্রদর্শনী মঞ্চস্থ হয় ২০১১ সালে।  শহীদ মুনীর চৌধুরী রচিত ‘কবর’ নাটক মঞ্চায়নের মাধ্যমে ১৯৭২ সালে যাত্রা শুরু করে আরণ্যক নাট্যদল। নাটকটি নির্দেশনা দিয়েছিলেন মামুনুর রশীদ। এরপর তিনি এ দলের হয়ে মঞ্চে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘অববাহিকা’, ‘আগুনমুখা’, ‘পাথর’সহ বেশকটি নাটক নির্দেশনা দেন। ‘মে দিবস’, ‘কদম আলীর মে দিবস’, ‘ক্ষুধিরামের দেশ’-সহ বেশকটি পথনাটকেরও নির্দেশনা দিয়েছেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading