বঙ্গবন্ধু আদর্শে সারাজীবন কাজ করব, মুক্তিযোদ্ধাদের শপথ

বঙ্গবন্ধু আদর্শে সারাজীবন কাজ করব, মুক্তিযোদ্ধাদের শপথ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫০

‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমরা জীবন বাজী রেখে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করবো।- আমরণ দেশের জন্য কাজ করে যাওয়ার শপথ নিয়ে ময়মনসিংহের ত্রিশালে এই প্রথম পালিত হলো ১ ডিসেম্বরে ‘মুক্তিযোদ্ধা দিবস’। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষে রবিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতিস্তম্বের সামনে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। শপথ বাক্য পাঠ করান সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদে গিয়ে শেষ হয়। র্যালি শেষে মুক্তিযোদ্ধা সংসদে মিলাদ, দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ এরশাদ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ূন কবীর আকন্দ, মাহমুদা খানম রুমা, বীর মুক্তিযোদ্ধা হাজী হুরমুজ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, মোখলেছুর রহমান, হুরমুজ আলী খান প্রমূখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading