ফের শীতল যুদ্ধ হলে বিশ্ব সভ্যতা ধ্বংস হয়ে যাবে গর্বাচেভ

ফের শীতল যুদ্ধ হলে বিশ্ব সভ্যতা ধ্বংস হয়ে যাবে গর্বাচেভ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫২

ফের শীতল যুদ্ধ শুরু হলে বিশ্ব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এমন সতর্কবাণী উচ্চারণ করেছেন সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ। গত রবিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাত্কারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন রাখার ব্যাপারেও সতর্কবাণী উচ্চারণ করেন এই প্রবীণ রাজনীতিক। তিনি বলেন, দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ধরে রাখলে তা বিশ্বের সব দেশের জন্য বিপদ বয়ে আনবে। গর্বাচেভ বলেন, আমেরিকাকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং এটিই হচ্ছে ইতিহাসের আসল শিক্ষা। গর্বাচেভ ক্ষমতায় থাকার সময় আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল তত্কালীন সোভিয়েত ইউনিয়ন। পরে আফগান মুজাহিদদের হামলায় ধরাশায়ী হয়ে দেশটি থেকে পালিয়ে যায় সোভিয়েত সেনারা। সেই তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে গর্বাচেভ বলেন, যখন বৃহত্ শক্তিগুলো কোনও আঞ্চলিক সংকটে নাক গলায় তখন তা পুরো দুনিয়ার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। সাবেক এই সোভিয়েত নেতা বলেন, রাজনীতিবিদদের পাশাপাশি সাধারণ মানুষও এখন এ কথা উপলব্ধি করে যে, নতুন করে কোনও শীতল যুদ্ধ হতে দেওয়া যাবে না। কারণ এর পরিণতিতে উষ্ণ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে; যার ফলে গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্র ২০০১ সালে আফগানিস্তান দখলের পর থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত দুই হাজার ৪০০ মার্কিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ হাজারের বেশি মার্কিন সেনা। ওয়াশিংটন ও তার মিত্ররা শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার অজুহাতে আফগানিস্তানে সেনা সমাবেশ ঘটালেও গত দেড় যুগে দেশটিতে নিরাপত্তাহীনতাই কেবল বেড়েছে। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে ২০১৮ সালের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে তালেবান। এক পর্যায়ে একটি শান্তিচুক্তির ব্যাপারে একমত হয় উভয় পক্ষ। তবে টর্্রাম্পের আপত্তিতে শেষ মুহূর্তে ওই চুক্তি ভেস্তে যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading