নাইকো থেকে খালেদার ‘ঘুষগ্রহণ’ মামলার পরবর্তী শুনানি ৭ জানুয়ারি

নাইকো থেকে খালেদার ‘ঘুষগ্রহণ’ মামলার পরবর্তী শুনানি ৭ জানুয়ারি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৮

নাইকো থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘুষগ্রহণ তথা দুর্নীতির মামলাটি অভিযোগ গঠনে পরবর্তী শুনানির জন্য আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার (২ ডিসেম্বর) মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলার অন্যতম আসামি খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকায় আদালতে উপস্থিত হননি। সে কারণে তার আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। পরে বিচারক ওই আবেদন মঞ্জুর করে শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেন। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূইয়া এতথ্য জানান। মামলাটি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের এজলাসে বিচারাধীন। প্রসঙ্গত, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এসএম সাহেদুর রহমান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading