নুসরাত হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ আসামি বেকসুর খালাস চান

নুসরাত হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ আসামি বেকসুর খালাস চান

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৬

ফেনীর চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় সোনাগাজী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ চার আসামি মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস চেয়ে হাইকোর্টে আপিল দায়ের করেছেন। মামলার অন্য তিন আসামি হলেন নুরুদ্দিন, জাবেদ হোসাইন ও উম্মে সুলতানা পপি। গতকাল সোমবার (২ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসামিদের পক্ষে অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল এ আপিল দায়ের করেন। এর আগে গত ২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন আদালত। অধ্যক্ষের যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ছয় মাসের মধ্যে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সোনাগাজী মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. রুহুল আমিন, মাদ্রাসার প্রভাষক আফছার উদ্দিন, পৌর কাউন্সিলর মাকসুদ আলম, হাফেজ আবদুল কাদের, ছাত্র নুরুদ্দিন, ইফতেখার উদ্দিন রানা, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, মো. শামীম, সাখাওয়াত হোসেন জাবেদ, আবদুর রহিম শরীফ, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন মামুন, উম্মে সুলতানা পপি, কামরুন্নাহার মনি, শাহাদাত হোসেন শামীম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading