মন বইলা কিছু নাই

মন বইলা কিছু নাই

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০

চলতি বছর আগস্টে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে খুদে বাউল শফিকুলের ‘ভাবতে ঘেন্না লাগে’ গানচিত্র প্রকাশ পায়। গানটি দিয়ে দারুণ আলোচনায় আসেন শফিকুল। এবার চার মাসের ব্যবধানে আবারো নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ইমরান-শফিকুল জুটি। গানটির নাম ‘মন বইলা কিছু নাই’। স্নেহাশীষ ঘোষের কথায় এর সুর-সংগীত করেছেন ইমরান। আর গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানচিত্রে মডেল হিসেবে পাওয়া যাবে অভিনেতা অর্ণব অন্তু ও  মডেল আন্নী মাচ্ছানিয়াদকে। এবারই প্রথম অর্ণব অন্তু কোনও গ্রামীণ আবহের মিউজিক ভিডিওতে কাজ করলেন। আর মডেল আন্নীর এটিই প্রথম কোনও মিউজিক ভিডিওর মডেল হওয়া। ইমরান বলেন, শফিকুলকে আমাদের ধরে রাখতে হবে। কারণ, এমন কণ্ঠ সচরাচর মেলে না। সেই ভাবনা থেকেই তাকে নিয়ে প্রথম গানটি নিজ আগ্রহে করি। প্রকাশের পর অবিশ্বাস্য সাড়া পাই সবার কাছ থেকে। প্রথমটির চেয়েও এবারের গানটি বেশি ভালো হয়েছে। অডিও-ভিডিও মিলিয়ে। শফিকুলকে নিয়ে এভাবে আরও কাজ করে যেতে চাই। গানটির ভিডিওর মূল দুটি চরিত্রে অর্ণব-আন্নী অভিনয় করলেও, সংগীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে ইমরান-শফিকুলকে। এ প্রসঙ্গে অর্ণব বলেন, গানটি অসম্ভব সুন্দর, অনেক আবেগী। সবচেয়ে বড় কথা, আমি এ জীবনে এত ছোট মানুষের কণ্ঠে এমন অসাধারণ গান আর শুনিনি। আমি সত্যিই বিস্মিত শফিকুলের কণ্ঠ শুনে। জানা যায়, আগামী ৫ ডিসেম্বর সিএমভি’র ইউটিউব চ্যানেলসহ দেশের বিভিন্ন অডিও-ভিডিও স্ট্রিমিং সাইটে অবমুক্ত করা হবে ‘মন বইলা কিছু নাই’ গানচিত্রটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading