পুরনো স্মার্টফোনের বিভিন্ন ব্যবহার

পুরনো স্মার্টফোনের বিভিন্ন ব্যবহার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৮

স্মার্টফোন মানুষের জীবনযাপন অনেকটাই বদলে দিয়েছে। তারপরও থেমে নেই নতুন উদ্ভাবন। প্রতিনিয়ত নতুন ফিচার সমৃদ্ধ স্মার্টফোন বাজারে আসছে। তাই পুরাতনটির স্থান করে নিচ্ছে নতুনটি। এক পর্যায়ে পুরনো স্মার্টফোন ফেলে রাখা হয় ঘরের যত্রতত্র। চাইলে তা ফেলে না রেখে নানান কাজে লাগানো যায়।

টিভির মিডিয়া প্লেয়ার: আপনার পুরনো স্মার্টফোনটিকে চাইলে টিভির মিডিয়া প্লেয়ারের কাজে লাগাতে পারেন। তবে স্মার্টফোনে এইচডিএমআই আউটপুট ফিচার ও ৩২/৬৪ গিগাবাইট স্টোরেজ থাকতে হবে। ডিভাইস স্টোরেজে থাকা মুভি ও ভিডিও হাই ডেফিনেশন লিংক (এমএইচএল) বা এইচডিএমআই কেবল দিয়ে টিভির সঙ্গে সংযোগ স্থাপন করে বড় পর্দায় দেখা যাবে।

ওয়্যারলেস সিকিউরিটি ক্যামেরা: অ্যান্ড্রয়েডের জন্য আইপি ওয়েবক্যাম, আইওএসের জন্য আইভিজিলো স্মার্টক্যাম কাজে আসতে পারে। এ অ্যাপ্লিকেশনগুলো স্মার্টফোনের ক্যামেরার সাহায্যে লাইভ ভিডিও স্ট্রিমিং করতে পারে, যা অন্য কোনো স্ট্রিমিং সমর্থিত পণ্যের যেকোনো ব্রাউজারে বা ভিডিও প্লেয়ারে দেখা যায়। স্ট্রিমিং অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকলে এবং ওয়াই-ফাই নেটওয়ার্কের মধ্যে থাকলে পুরনো স্মার্টফোন ডিভাইস ওয়্যারলেস সিকিউরিটি ক্যামেরার কাজ করবে।

ওয়্যারলেস রাউটার: বিল্টইন ওয়াই-ফাই হটস্পট ফিচার ছাড়া স্মার্টফোন খুব কমই হয়। আপনার পুরনো ফোনটিতে এই ফিচার থাকলে পোর্টেবল রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন। থ্রিজি সিম কার্ড দিয়ে এই সুবিধা নেয়া যাবে। পকেট ওয়াই-ফাই হিসেবে পুরনো স্মার্টফোন ব্যবহারের ফলে ইন্টারনেট সমর্থিত প্রত্যেকটি পণ্যে আলাদা সংযোগ নেয়ার প্রয়োজন হবে না।

জিপিএস নেভিগেটর: অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপস ও নেভিগেশন বিনা মূল্যেই পাওয়া যায়। গাড়ি চালানো কিংবা অপরিচিত কোনো স্থানে এ নেভিগেশন ব্যবহার করে সহজে পথ চিনে নেয়া যাবে। অর্থাত্ পুরনো স্মার্টফোনটি যদি অ্যান্ড্রয়েড চালিত হয়, তবে গাড়ির জন্য আলাদা করে জিপিএস নেভিগেটর কেনার দরকার হবে না। এজন্য জেনেরিক মাইক্রো ইউএসবি ১২ ভোল্ট কার চার্জার দরকার হবে, যা মোবাইল ফোনটিকে চার্জ দিতে কাজে লাগবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading