দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৮
স্পেনের রাজধানী মাদ্রিদে তিনদিনের সরকারি সফর শেষে গত রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিমানটি (বাংলাদেশ সময়) গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ বিমান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান দেশের উদ্দেশে মাদ্রিদ ত্যাগ করে। মাদ্রিদ টরিজন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান রাষ্ট্রদূত এবং ওয়াল্ড ট্যুরিজম অর্গানাইজেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হাসান মাহমুদ খন্দকার। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন (কপ২৫) বার্ষিক সম্মেলনের ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের’ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য স্পেনের রাজধানী মাদ্রিদে এ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে দেয়া ভাষণে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পেরিসচুক্তি বাস্তবায়নসহ অভিবাসী সংকট নিরসনে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) কপ-২৫ স্পেনের সার্বিক সহায়তায় চিলির সভাপতিত্বে ২-১৩ ডিসেম্বর মাদ্রিদে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে অংশ গিতে গত রোববার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রিদ যান।

