বিপিএলে রংপুরের নেতৃত্ব দেবেন নবী

বিপিএলে রংপুরের নেতৃত্ব দেবেন নবী

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬

আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে রংপুর রেঞ্জার্সের নেতৃত্ব দেবেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী। দলটির ফেসবুক সুত্রে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেই লংগার ভার্সন থেকে অবসর গ্রহণ করেছেন নবী। বর্তমানে দেশের হয়ে শুধুমাত্র সাদা বলের ক্রিকেটেই অংশ নিচ্ছেন তিনি। যদিও বিশ্বব্যাপী আয়োজিত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটেই বেশী মনোযোগী তিনি। বিপিএলেও নিয়মিত খেলে আসছেন নবী। এখানকার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ ক্রিকেট লীগে এর আগে অবশ্য কখনো কোন দলকে নেতৃত্ব দেননি এই আফগান তারকা। বিপিএলে এই প্রথম কোন দলের নেতৃত্বভার গ্রহন করতে যাচ্ছেন তিনি। অপেক্ষাকৃত তরুন ক্রিকেটারদের নিয়ে গঠিত হয়েছে রংপুরের সফলতায় ভুমিকা রাখবে নবীর অভিজ্ঞতা। এবারের আসরের জন্য শাই হোপকে না পেয়ে আহমেদ শেহজাদকে অন্তর্ভুক্ত করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে রেঞ্জার্স। বাংলাদেশ জাতীয় দলের ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজাকে ঢাকা প্লাটুন দলনেতা ঘোষণা করার পর নিজেদের নেতার নাম ঘোষনা করল রংপুর। রংপুর রেঞ্জার্স স্কোয়াড: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম, আরাফাত সানি, জহুরুল ইসলাম, মোহাম্মদ নবী, শাই হোপ, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ, নাদিফ চৌদুরী, রিশাদ হোসেন, লুইস গ্রেগরি, ক্যামেরন ডেলপর্ট ও সনজিত সাহা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading