সিরি আ’র বর্ষসেরা ফুটবলার রোনালদো

সিরি আ’র বর্ষসেরা ফুটবলার রোনালদো

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮

মেসির ব্যালন ডি’অর জয়ের রাতে ইতালির সর্বোচ্চ ফুটবল লিগ সিরি আ’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাসের হয়ে প্রথম মৌসুমেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পুরস্কারটি জিতে নিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। সিরি আ’র খেলোয়াড়, কোচ, রেফারি, সাংবাদিক, বর্তমান ও সাবেক টেকনিক্যাল কমিশনারদের সর্বসম্মতিক্রমে সিরি আ’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি রোনালদোর হাতে তুলে দেওয়া হয়। জুভেন্টাসের হয়ে অভিষেক মৌসুমেই সব মিলিয়ে ২৬টি গোল করেন রোনালদো। লিগে ৩১ ম্যাচ খেলে করেন ২১ গোল। দলকে জিতিয়েছেন সিরি আ’র শিরোপা। রোনালদো এই নিয়ে তিনটি ভিন্ন লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে লিগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading