কারাতে স্বর্ণপদক পেলেন অন্তরা

কারাতে স্বর্ণপদক পেলেন অন্তরা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২

কারাতের নারী একক প্রতিযোগিতা থেকে আরও একটি সোনার পদক পেল বাংলাদেশ। নিজের ইভেন্ট কুমিতে সেরা হয়েছেন হুমায়রা আক্তার অন্তরা। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) নারী একক অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন এই অ্যাথলেট। নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারান তিনি। এবারের দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) এই নিয়ে বাংলাদেশ জিতল মোট ৪টি সোনা। অন্তরার আগে গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) কারাতের নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন মারজান আক্তার প্রিয়া। আর পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন আল আমিন। গত সোমবার (২ ডিসেম্বর) তায়কোয়ান্দো থেকে সোনার পদক জেতেন দিপু চাকমা। এবার সর্বোচ্চ পদক জয়ের আশা নিয়ে নেপাল গিয়েছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। বাংলাদেশ এবার পাঠিয়েছে ৫৯৫ সদস্যের বিশাল বহর। এদের মধ্যে ক্রীড়াবিদ ৪৬২ জন এবং কর্মকর্তা ১৩৩ জন। একটি ডিসিপ্লিন (ট্রাইলথন) বাদে বাকি সবকটিতে অংশ নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবারে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। এই আসরে বাংলাদেশের পদক বিজয়ী প্রত্যেক ক্রীড়াবিদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading