৬ ডিসেম্বর দেশে ভার্চুয়াল রিয়েলিটি সম্মেলন

৬ ডিসেম্বর দেশে ভার্চুয়াল রিয়েলিটি সম্মেলন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৪০

দেশের তরুণদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘ভিআর কন’ নামে এই সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম। আগামী ৬ ডিসেম্বর থেকে সম্মেলনটি চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) এটি অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ভিআর কন সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে টেকশহরডটকম। আয়োজকরা জানায় ‘ভিআর কন’ সম্মেলনকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। দুদিনের এই সম্মেলনে অগমেন্টেড রিয়ালিটি (এআর), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ও গেইমিং নিয়ে প্রায় ১০টি কারিগরি সেমিনার, তিনটি কর্মশালা থাকবে। এসব পরিচালনা করবেন বিশ্বখ্যাত প্রোগ্রামিং প্রতিষ্ঠান ‘ইউনিটি’সহ দেশের দক্ষ গেইমাররা। ৩০ জনের অধিক বক্তা এবারের সমেলনে কথা বলবেন। শিক্ষার্থী এবং তরুণদের উত্সাহিত করতে এআর, ভিআর ও গেইমিং নিয়ে একটি প্রতিযোগিতাও থাকবে। থাকবে দেশে এআর, ভিআর, গেইমিং নিয়ে কাজ করা বেশ কিছু প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোজেক্টের প্রদর্শনী। আয়োজনের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন বলেন, ভার্চুয়াল রিয়েলিটি হলো সেই প্রযুক্তি যা ত্রিমাত্রিক বিশ্ব এবং যার দৃশ্যমানতা বাহক জীবন্ত। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী যোগান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। তিনি বলেন, ভবিষ্যতে যখন ভার্চুয়াল রিয়েলিটি অনেক বেশি সহজলভ্য হয়ে যাবে, তখন তা বিনোদন থেকে শুরু করে যোগাযোগ পর্যন্ত প্রায় সবক্ষেত্রেই ব্যবহূত হবে। বিভিন্ন পেশা ও গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগের ফলে সমাজে এর ব্যাপক প্রভাব পড়বে। বাংলাদেশে আমরা চাই এই ধরণের আয়োজন থেকে মানুষজন ভিআর সম্পর্কে অবগত হবেন। ‘ভিআর কন’ সম্মেলনের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশি গেইম ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান রাইস আপ ল্যাবস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading